১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 08:55 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
রাজনীতি

দিল্লি থেকে ফিরেই মাঠে কাস্তে হাতে মিতালি বাগ! ‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’ মন্তব্যে নতুন বিতর্ক

সাংসদ হওয়ার পরও মাটির টান ভোলেননি মিতালি বাগ। দিল্লি থেকে ফিরে মাঠে তিল কাটার ভিডিও পোস্ট করে ‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’ মন্তব্যে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই বার্তার নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ইঙ্গিত।

দিল্লি থেকে ফিরেই মাঠে কাস্তে হাতে মিতালি বাগ! ‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’ মন্তব্যে নতুন বিতর্ক
—ফাইল চিত্র।

রাজনীতির কেন্দ্রবিন্দু দিল্লি থেকে ফিরে আবারও গ্রামের মাঠে দেখা গেল সাংসদ মিতালি বাগকে। কাস্তে হাতে জমিতে তিল কাটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন এমন একটি বার্তা, যা ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

ভিডিওতে দেখা যায়, মাঠের মধ্যে কৃষিকাজে ব্যস্ত মিতালি বাগ। সূত্রের খবর, সংসদের কাজ সেরে এলাকায় ফিরেই জমির কাজে হাত লাগিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে সাংসদ লেখেন, “আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকি না, পার্লামেন্টের ভিতরে ঘন ঘন লিপস্টিকও পরি না কারও নজর কাড়ার জন্য। আমার পরিচয় আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যা, আমি তাই।”

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, সরাসরি কারও নাম না নিলেও এই বক্তব্যের মাধ্যমে তৃণমূলের এক মহিলা সাংসদকে নিশানা করেছেন মিতালি।

Crystal Veda

বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে ব্যাপক পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে নতুন রাজনৈতিক মঞ্চে যোগ দিয়েছেন। ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে ২০ জনের বিদ্রোহ রাজ্যের রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই বিদ্রোহী সাংসদদের অন্যতম মুখ মিতালি বাগ।

রাজনৈতিক মহলের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, লোকসভা নির্বাচনের সময় মিতালি বাগের উপর হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল। সেই সময় তাঁর পাশে দাঁড়াতে দ্রুত এলাকায় পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে একটি জনসভায় অভিষেকের করা মন্তব্য— “৪ তারিখ দুপুর ১২টার পর দিল্লির কোন বাবা ……”— নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।

পর্যবেক্ষকদের একাংশের মতে, সেই সময় মিতালি বাগকে ঘিরে যে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তাঁর বিদ্রোহী শিবিরে যোগদান তৃণমূল নেতৃত্বের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যাঁকে কেন্দ্র করে একসময় এত রাজনৈতিক প্রচার হয়েছিল, তিনিই আজ দলের বিরোধী শিবিরের অন্যতম মুখ।

তবে রাজনৈতিক তরজার মাঝেও নিজের শিকড়ের কথা মনে করিয়ে দিয়েছেন মিতালি। ছোটবেলা থেকেই কৃষক পরিবারের পরিবেশে বড় হওয়া এই সাংসদের দাবি, সংসদের দায়িত্ব যতই বাড়ুক না কেন, মাঠ ও মাটির সঙ্গে তাঁর সম্পর্ক আজও অটুট।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →