১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:55 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ কলকাতা

‘ধিক্কার দিয়েছেন, ঠিকই করেছেন। তবে তসলিমা ডাকলে আবারও যাব’, রবীন্দ্রসদনের ঘটনায় প্রতিক্রিয়া জয় গোস্বামীর

রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের অনুষ্ঠানে দর্শকদের বিক্ষোভের মুখে মঞ্চে উঠতে পারেননি কবি জয় গোস্বামী (Joy Goswami)। ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ধিক্কার দিয়েছেন, ঠিকই করেছেন। তবে তসলিমা আবার ডাকলে আবারও যাব।”

‘ধিক্কার দিয়েছেন, ঠিকই করেছেন। তবে তসলিমা ডাকলে আবারও যাব’, রবীন্দ্রসদনের ঘটনায় প্রতিক্রিয়া জয় গোস্বামীর
—ফাইল চিত্র।

তসলিমা নাসরিনের ‘ঘরে ফেরা’ উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ঘটে যাওয়া অস্বস্তিকর ঘটনার পর অবশেষে মুখ খুললেন প্রখ্যাত কবি জয় গোস্বামী। রবীন্দ্রসদনের অনুষ্ঠানে দর্শকদের একাংশের বিক্ষোভের মুখে মঞ্চে না উঠে নিজের আসনে ফিরে যান তিনি। ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে জয় গোস্বামী বলেন, “আমি ওই মঞ্চে থাকার অধিকারী নই। যাঁরা আমাকে ধিক্কার দিয়েছেন, তাঁরা ঠিকই করেছেন। তবে তসলিমা আবার ডাকলে আবারও যাব। আবার অপমানিত হলেও যাব।”

শনিবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনকে সংবর্ধনা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে উঠে তসলিমা দর্শকাসনে বসে থাকা জয় গোস্বামীকে মঞ্চে আসার অনুরোধ জানান।তসলিমার আহ্বানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশের মধ্যে হইচই ও আপত্তি শুরু হয়। পরিস্থিতি বুঝে তিনি আর মঞ্চে না উঠে নিজের আসনে ফিরে যান। কয়েক মুহূর্তের জন্য অনুষ্ঠানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। পরে তসলিমা নাসরিনও জানান, এমন ঘটনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না এবং বিষয়টি তাঁর খারাপ লেগেছে।

ঘটনা প্রসঙ্গে জয় গোস্বামী বলেন, তসলিমা কলকাতায় ফিরছেন শুনেই তিনি অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর কথায়, “আমি প্রথমে বুঝতেই পারিনি যে ওই আওয়াজ আমার বিরুদ্ধে। পরে তসলিমার মুখের দিকে তাকিয়ে বুঝলাম, তিনি খুব অস্বস্তিতে পড়েছেন। তাঁকে আরও বিব্রত করতে চাইনি বলেই ফিরে এসেছি।”
কেন দর্শকদের একাংশ তাঁর বিরোধিতা করলেন, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন কবি। জয় গোস্বামীর বক্তব্য, গত ১৫ বছরে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবিতে তিনি প্রকাশ্যে কোনও অবস্থান নেননি। তাই অনেকের ক্ষোভ স্বাভাবিক বলেই তিনি মনে করেন। তিনি বলেন, “মঞ্চে উঠতে পারলে আমি প্রথমেই বলতাম, আমার সেখানে থাকার অধিকার নেই। তারপর তসলিমাকে উৎসর্গ করে একটি কবিতা পড়তাম।”

Crystal Veda

সব বিতর্কের মাঝেও তসলিমার প্রতি নিজের শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছেন জয় গোস্বামী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে তসলিমা নাসরিন আবার তাঁকে ডাকলে তিনি ফের মঞ্চে উঠবেন, অপমানিত হওয়ার আশঙ্কা থাকলেও পিছিয়ে আসবেন না।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →