১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:55 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ রাজনীতি

এবার কি তৃণমূল ছাড়ছেন শশী পাঁজাও? জল্পনার মাঝেই মুখ খুললেন কুণাল ঘোষ

ছাব্বিশের ভোটে শ্যামপুকুর কেন্দ্র থেকে পরাজয়ের পর প্রায় অন্তরালে চলে গিয়েছিলেন শশী পাঁজা ( Sashi Panja)। তিনি কি তৃণমূল ছাড়ছেন? কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্যের পর রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে।

এবার কি তৃণমূল ছাড়ছেন শশী পাঁজাও? জল্পনার মাঝেই মুখ খুললেন কুণাল ঘোষ
—ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকেই দলের অন্দরে ভাঙনের জল্পনা ক্রমশ তীব্র হয়েছে। একের পর এক নেতার দলবদলের আবহে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজাকে ঘিরেও শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। তিনি কি তৃণমূল ছাড়তে চলেছেন? এই প্রশ্নকে কেন্দ্র করেই সরগরম রাজ্য রাজনীতি।
এই আবহে কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ শশী পাঁজাকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত জনসমক্ষে দেখা যাচ্ছে না শশী পাঁজাকে। কুণাল বলেন, “নির্বাচনের পর থেকে শশী পাঁজাকে কোথাও দেখা যায়নি। তাঁর বাড়িতে ভাঙচুরের ঘটনায় দলীয় কর্মীরা গ্রেফতার হলেও তাঁদের পাশে তাঁকে দেখা যায়নি।”

শশী পাঁজার দলত্যাগের জল্পনার সূত্রপাত একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। এক বর্তমান সাংসদের পুত্র সমাজমাধ্যমে দাবি করেছিলেন, শশী পাঁজা খুব শীঘ্রই তৃণমূল ছাড়তে পারেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি মুছে ফেলা হয়। এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা।
এদিকে শশী পাঁজার বর্তমান রাজনৈতিক অবস্থান জানতে যোগাযোগ করা হলেও তাঁর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি ফোন ধরেননি এবং পাঠানো বার্তারও উত্তর দেননি।

সূত্রের খবর, পেশায় চিকিৎসক শশী পাঁজা সম্প্রতি ঘোষ দস্তিদার ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন। সেখানে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তবে অন্য একটি সূত্রের দাবি, চিকিৎসা-সংক্রান্ত কারণেই ওই ক্লিনিকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পেশাগত যোগাযোগ রয়েছে। ফলে এই সাক্ষাৎকে কেন্দ্র করে জল্পনা তৈরি হলেও, রাজনৈতিক তাৎপর্যের বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি।
এখনও পর্যন্ত শশী পাঁজা তৃণমূল ছাড়ছেন বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন—এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে রাজনৈতিক মহলে নানা জল্পনা চললেও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

Crystal Veda

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →