১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:55 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ কলকাতা

‘বইয়ের রয়্যালটিও পাইনি’— ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, এ বছর এখনও বইয়ের রয়্যালটির টাকা পাননি। এর নেপথ্যে রাজনৈতিক চাপ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘বইয়ের রয়্যালটিও পাইনি’— ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
—ফাইল চিত্র।

বইয়ের রয়্যালটি আটকে দেওয়া হয়েছে? ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বইয়ের রয়্যালটিই তাঁর আয়ের প্রধান উৎস— অতীতে একাধিকবার এমন দাবি করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই রয়্যালটির টাকাও এ বছর পাননি বলে অভিযোগ করলেন তিনি। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পাশাপাশি প্রকাশকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনও সরকারি বেতন নেননি। একইভাবে সাংসদ বা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রাপ্য পেনশনও গ্রহণ করেননি। তাঁর কথায়, বই বিক্রির রয়্যালটির অর্থেই তাঁর সংসার চলে। কিন্তু চলতি বছরে সেই রয়্যালটির টাকাও এখনও তাঁর হাতে পৌঁছায়নি।

মমতা বলেন, “আমি এক পয়সাও মাইনে নিইনি। আজ পর্যন্ত কোনও পেনশনও নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়েই আমার সংসার চলে। কিন্তু এ বছর এখনও সেই রয়্যালটি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে অনেকেই মুখ বন্ধ করে বসে আছেন।”

Crystal Veda

তিনি আরও দাবি করেন, বইমেলায় তাঁর বই বিক্রি হয়েছে এবং বহু পাঠক বই কিনেছেন। তবুও সেই বিক্রির রয়্যালটি এখনও তাঁর কাছে পৌঁছায়নি। এর নেপথ্যে কোনও রাজনৈতিক চাপ বা অন্য কারণ থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ফেসবুক লাইভে এদিন শুধু রয়্যালটির প্রসঙ্গই নয়, প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিভিন্ন কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না, এমনকি অনেক ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নিজের বক্তব্যের শেষে মমতা বলেন, “আমাকে যত আটকানোর চেষ্টা করা হবে, আমি তত বেশি শক্তি নিয়ে মানুষের জন্য লড়ব। আমি চেয়ারকে নয়, মানুষকে গুরুত্ব দিই।”

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →