২ কার্তিক ১৪৩৩ • শনিবার 12:44 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ বিনোদন

দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী?

দর্শকদের ভোটে ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla) থেকে বিদায় নিলেন জয়িতা চট্টোপাধ্যায়। ‘দাদার দরবার’-এ এলিমিনেশন ঘোষণার আগে প্রতিযোগীদের মধ্যে দেখা যায় মতের বিভাজন। কেন ছিটকে গেলেন জয়িতা?

দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী?
বিগ বস বাংলা থেকে বিদায় জয়িতা

উইকেন্ড মানেই ‘বিগ বস বাংলা’-র (Big Boss Bangla) ঘরে টানটান উত্তেজনা। সপ্তাহভর ঝগড়া, মান-অভিমান ও নানা বিতর্কের পর দর্শকদের নজর থাকে ‘দাদার দরবার’-এর দিকে। কারণ, সেখানেই হয় সপ্তাহের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারও তার ব্যতিক্রম হল না। দর্শকদের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় নিলেন জয়িতা চট্টোপাধ্যায়।

এদিনের পর্বের শুরুতেই প্রতিযোগীদের উদ্দেশে কড়া বার্তা দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “খেলাটা মনে রাখতে হবে পুরোপুরি নিজেদের। অন্য কাউকে যতই পছন্দ হোক না কেন, ময়দানে নিজের জন্যই খেলতে হবে।”

এরপর এলিমিনেশন নিয়ে প্রতিযোগীদের মতামত জানতে চান সৌরভ। সেখানে একাধিক প্রতিযোগী জয়িতার নাম নেন। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে ঝিলম, নিরঞ্জন ও সায়কও জয়িতার বিদায়ের পক্ষে মত দেন। অন্যদিকে ভরত কল, রাজবীর দে, নন্দিনী ও মনামী অ্যালেক্সের নাম উল্লেখ করেন। সোহিনী ও সোনামণি আবার দুর্নিবার সাহার বিদায় হওয়া উচিত বলে মনে করেন।

Crystal Veda

টানটান পরিস্থিতির মধ্যেও জয়িতার সঙ্গে একটি মজার খেলায় মেতে ওঠেন সৌরভ। নিয়ম ছিল, দাদা যা বলবেন, জয়িতাকে তার বিপরীত উত্তর দিতে হবে। এই খেলাতেই উঠে আসে জয়িতার পুরনো একটি মন্তব্য—‘তোমার জীবনে আমার কোনও অস্তিত্ব নেই!’ দুর্নিবারের সঙ্গে বচসার সময় বলা সেই মন্তব্য নিয়ে আগেও সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছিল। পুরনো প্রসঙ্গ ফের সামনে আসতেই হাসিতে ফেটে পড়েন প্রতিযোগীরা।

এরপর রাজবীরকেও একটি মজার টাস্ক দেন সৌরভ। নাচ-গান ও হাসি-মজায় কিছুটা হালকা হয়ে ওঠে পরিবেশ।

তবে পর্বের শেষে আসে কঠিন ঘোষণা। দর্শকদের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বাদ পড়েন জয়িতা। শো-তে শুরু থেকেই তাঁর একাধিক মন্তব্য ও আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অন্যান্য প্রতিযোগীর সঙ্গে বচসা এবং তাঁর কিছুটা আগ্রাসী মনোভাব নিয়েও আলোচনা হয়েছে।

ঘরের অন্দরেও একাধিক প্রতিযোগীর সঙ্গে তাঁর সমীকরণ খুব একটা ভালো ছিল না। দীপেন্দু, ঝিলম-সহ কয়েকজন প্রতিযোগীও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত দর্শকদের ভোটে সেই যাত্রার ইতি হল।

জয়িতার বিদায়ের পর ‘বিগ বস বাংলা’-র ঘরের সমীকরণ এবার কোন দিকে বদলায়, সেদিকেই নজর দর্শকদের।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →