১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:55 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
বিনোদন

যন্তর মন্তরের ভাইরাল আন্দোলনকারী অভিনব বিষ্টকে ব্যঙ্গ করলেন বলিউড অভিনেতা? অনুপমের ‘রিল’ ঘিরে চর্চা তুঙ্গে

নিট আন্দোলনের সময় ভাইরাল হওয়া অভিনব বিষ্টের রিলের সঙ্গে মিল থাকা একটি ভিডিও পোস্ট করেছেন অনুপম খের (Anupam Kher)। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে, তবে কি তরুণ কনটেন্ট ক্রিয়েটরকেই ব্যঙ্গ করলেন বলিউড অভিনেতা?

যন্তর মন্তরের ভাইরাল আন্দোলনকারী অভিনব বিষ্টকে ব্যঙ্গ করলেন বলিউড অভিনেতা? অনুপমের ‘রিল’ ঘিরে চর্চা তুঙ্গে
—ফাইল চিত্র।

নিট (NEET) কেলেঙ্কারি ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময় একটি ‘রিল’ বানিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন তরুণ অভিনব বিষ্ট। এবার সেই ভাইরাল ভিডিওর সঙ্গে মিল থাকা একটি নতুন ‘রিল’ শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে—তবে কি অভিনবকেই ব্যঙ্গ করলেন অনুপম?


ভাইরাল হওয়া সেই আন্দোলনের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বাজছিল জনপ্রিয় গান ‘মেরে মেহবুব কেয়ামত হোগি’। পিছনে ছিলেন সিআরপিএফ জওয়ানরা, আর সামনে অভিনব ও তাঁর সঙ্গীদের হালকা মেজাজের উপস্থিতি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর জেরেই অভিনব বিষ্টের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়।

এবার অনুপম খের নিজের ইনস্টাগ্রামে যে রিলটি পোস্ট করেছেন, তাতে দেখা যায় তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা রণবীর শোরে, বোমান ইরানি এবং প্রবীণ দাবাস। তাঁরা একইভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে একই গান। জানা গিয়েছে, ‘খোসলা কা ঘোসলা ২’-এর শুটিং সেটেই ভিডিওটি তৈরি করা হয়েছে।

Crystal Veda

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই দুই রিলের মধ্যে মিল খুঁজে পেয়েছেন। ফলে অনুপম খের ইচ্ছাকৃতভাবে অভিনব বিষ্টকে ব্যঙ্গ করেছেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও অভিনেতা বা তাঁর সহ-অভিনেতাদের কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।উল্লেখ্য, আন্দোলন শুরুর সময় থেকেই অনুপম খের বারবার বলেছেন যে তিনি তরুণদের মতপ্রকাশের অধিকারকে সম্মান করেন। একইসঙ্গে তাঁর বক্তব্য ছিল, কোনও আন্দোলন যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়।

অন্যদিকে, অভিনব বিষ্টের সমর্থকদের একাংশের দাবি, তিনি আন্দোলনের মধ্যেও নিজের স্বতন্ত্র ভঙ্গিতে হালকা মেজাজের কনটেন্ট তৈরি করেছিলেন এবং সেটাই সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়। বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ তাঁর সঙ্গে রিল ভিডিও তৈরি করেন। অনুপম খেরের সাম্প্রতিক ভিডিও সেই ভাইরাল রিলের স্মৃতি উস্কে দেওয়ায় নতুন করে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জল্পনা।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →