১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 03:46 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
কলকাতা

জইশ জঙ্গি-কাণ্ডের পর নিরাপত্তায় বড় পরিবর্তন, প্রথমবার বুলেটপ্রুফ গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর

জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা বাড়ানো হয়েছে। রবিবার প্রথমবার বুলেটপ্রুফ গাড়িতে কাঁথি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

জইশ জঙ্গি-কাণ্ডের পর নিরাপত্তায় বড় পরিবর্তন, প্রথমবার বুলেটপ্রুফ গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর
—ফাইল চিত্র।

বর্ধমান থেকে সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রবিবার কাঁথির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে প্রথমবার বুলেটপ্রুফ গাড়িতে রওনা দেন তিনি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক তথ্য সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের তরফে মুখ্যমন্ত্রীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষ করে মুখ্যমন্ত্রীর কোনও ‘আনগার্ডেড’ চলাচল থাকলে তার খবর পাঠানোর কথাও বলা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলেও উদ্বেগ প্রকাশ করা হয়। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা উচিত এবং নিরাপত্তার জন্য জ্যামার ব্যবস্থাও থাকা প্রয়োজন। একই মত প্রকাশ করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালও। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করাই নিরাপদ।

Crystal Veda

রবিবার কাঁথির বাড়ি থেকে কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রীকে বুলেটপ্রুফ গাড়িতে উঠতে দেখা যায়। যদিও তাঁর আগের ব্যবহৃত গাড়িটিও কনভয়ে ছিল, তবে এবার নিরাপত্তার স্বার্থে নতুন বুলেটপ্রুফ গাড়িই ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ভাই এবং এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। হামিম মণ্ডলকে গ্রেপ্তারের জন্য তিনি রাজ্য পুলিশকেও ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পছন্দ করেন বলেও উল্লেখ করেন দিব্যেন্দু। তাঁর কথায়, মানুষের কাছে পৌঁছে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই মুখ্যমন্ত্রীর লক্ষ্য। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সেই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →