১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 01:12 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
আন্তর্জাতিক

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের; মৃত ২

গ্রিসে (Greece) দাবানল নেভানোর সময় মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি হেলিকপ্টার। দুর্ঘটনায় দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন এক পাইলট।

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের; মৃত ২
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি হেলিকপ্টার

গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে বড় দুর্ঘটনার মুখে পড়ল উদ্ধারকারী দল। আগুন নেভানোর অভিযানের সময় মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি হেলিকপ্টার। দুর্ঘটনায় দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন এক পাইলট।
রবিবার রাজধানী এথেন্সের পশ্চিমে অবস্থিত পসাথাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি রাজ্য দর্পণ ডিজিটাল।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে গ্রিসের বিভিন্ন বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে জল ফেলার কাজ চলছিল। সেই সময় দুটি Bell হেলিকপ্টার একে অপরের খুব কাছাকাছি চলে আসে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রবল বাতাসের কারণে দুটি হেলিকপ্টারের মধ্যে দূরত্ব কমে যায়। এরপর একটি হেলিকপ্টারের প্রোপেলারের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি মাটিতে ভেঙে পড়ে। অন্য হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়।


দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, গ্রিসে দাবানল পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টারের কাজ করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

Crystal Veda

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →