১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 09:25 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ দেশ

প্রশ্নফাঁস রুখতে সংসদে পাস অ্যান্টি-পেপার লিক বিল; পেপার মাফিয়াদের কড়া শাস্তির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

অ্যান্টি-পেপার লিক বিল সংসদে পাস হওয়ায় কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই কঠোর আইন আনা হয়েছে। পেপার মাফিয়াদের ১০ বছর জেল, ৫০ লক্ষ টাকা জরিমানা

প্রশ্নফাঁস রুখতে সংসদে পাস অ্যান্টি-পেপার লিক বিল; পেপার মাফিয়াদের কড়া শাস্তির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
—ফাইল চিত্র।

PM Narendra Modi on Anti Paper Leak Bill: দেশজুড়ে প্রশ্নফাঁসের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল কেন্দ্র সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬’ বা অ্যান্টি-পেপার লিক বিল পাস হয়েছে। এর আগে বিলটি লোকসভায় অনুমোদন পেয়েছিল। ফলে সংসদের দুই কক্ষেই বিলটি পাস হওয়ায় আইন কার্যকরের পথ আরও সুগম হল।বিল পাসের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে জানান, গত কয়েক দশক ধরে প্রশ্নফাঁসের সমস্যা কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের কাছেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতেই সরকার ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে।প্রধানমন্ত্রী জানান, পরীক্ষা পরিচালনায় আরও স্বচ্ছতা আনতে ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞের মতামত গ্রহণ, বিশেষ টাস্ক ফোর্স গঠন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় সার্বিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মোদি বলেন, “কোনও পেপার মাফিয়া, প্রশ্নফাঁস চক্র কিংবা দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনও গোষ্ঠীকে ছাড়া হবে না।”তিনি আরও জানান, কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা থেকেই এই বিল আনা হয়েছে। সংসদের দুই কক্ষেই বিস্তারিত আলোচনার পর বিলটি অনুমোদিত হয়েছে। তাঁর মতে, এই আইন দেশের পরীক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করবে।নতুন আইনে প্রশ্নফাঁস, পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন বা সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের জন্য সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থাও রয়েছে।সংগঠিত অপরাধের ক্ষেত্রে আইন আরও কঠোর। সে ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রের দাবি, এই আইন কার্যকর হলে প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং পরীক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যাবে।

Crystal Veda
Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →