১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:24 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ দেশ

প্রথম নির্বাচনী লড়াইয়েই বাজিমাত! বিজেপির শক্ত ঘাঁটি বাঁকিপুরে জয়ের পথে প্রশান্ত কিশোর

প্রথম নির্বাচনী লড়াইয়েই বড় সাফল্যের পথে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor) । বিহারের বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিতে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।

প্রথম নির্বাচনী লড়াইয়েই বাজিমাত! বিজেপির শক্ত ঘাঁটি বাঁকিপুরে জয়ের পথে প্রশান্ত কিশোর
প্রথম নির্বাচনী লড়াইয়েই এগিয়ে প্রশান্ত কিশোর।

প্রথম ভোটেই চমক! বাঁকিপুরে বিজেপিকে টেক্কা দিয়ে জয়ের পথে প্রশান্ত কিশোর

প্রথম নির্বাচনী লড়াইয়েই বড় সাফল্যের মুখে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ভোটগণনায় তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সপ্তম দফার গণনা শেষে প্রশান্ত কিশোর পেয়েছেন ১৩,৫০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার সিনহার ঝুলিতে রয়েছে ৯,৬৮৯ ভোট। আরজেডি প্রার্থী রেখা গুপ্তা ২,৫৯৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

বর্তমান ভোটের প্রবণতা অনুযায়ী, বাঁকিপুর আসনে প্রশান্ত কিশোরের জয় এখন সময়ের অপেক্ষা বলেই রাজনৈতিক মহলের ধারণা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই কারণেই বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আয়োজন করা হয়। গত ৩০ জুলাই এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

Crystal Veda

বিজেপির প্রার্থী বদলের কৌশলও কাজে এল না

নির্বাচনের আগে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও যথেষ্ট নাটকীয়তা দেখা যায়। মনোনয়ন জমা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিষেক বান্টির পরিবর্তে নীরজ কুমার সিনহাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। তবে ভোটের প্রবণতা বলছে, এই কৌশলেও বিশেষ লাভ হয়নি।

বিজেপির শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা

বাঁকিপুর দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আগে এই কেন্দ্রের নাম ছিল পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্র। নীতীন নবীনের বাবা কিশোর প্রসাদ সিনহা ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুর পর ২০০৬ সালের উপনির্বাচনে জয়ী হন নীতীন নবীন। তারপর থেকে এই কেন্দ্র কার্যত বিজেপির দখলেই ছিল।

এমন পরিস্থিতিতে বিজেপির এই গুরুত্বপূর্ণ আসনে প্রশান্ত কিশোরের এগিয়ে থাকা বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক কৌশলবিদ হিসেবে দীর্ঘদিন পরিচিত থাকার পর এবার প্রথম নির্বাচনী লড়াইয়েই জয়ের মুখ দেখতে চলেছেন তিনি।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →