২ কার্তিক ১৪৩৩ • শনিবার 12:47 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ আন্তর্জাতিক

মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভিডিও সরানোর ঘটনায় মেটাকে(Meta) তিন দিনের আলটিমেটাম দিল কেন্দ্র। দাবি, মার্ক জুকারবার্গকে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে, না হলে ‘সেফ হারবার’ সুবিধা প্রত্যাহারের মতো পদক্ষেপ বিবেচনা করা হতে পারে।

মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র?
মোদির ভিডিও সরানোর ঘটনায় মেটাকে তিন দিনের সময়সীমা দিয়েছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটার বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, শুধু সংস্থার তরফে ক্ষমা চাইলেই হবে না, মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকেও ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে ভারতে মেটার আইনি সুরক্ষা বা ‘সেফ হারবার’ সুবিধা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়ার ঘটনায় এর আগেই মেটার গ্লোবাল পলিসি প্রধানকে তলব করেছিল কেন্দ্র। এরপর তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জানান, এই ঘটনার দায় শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটির অজুহাতে এড়ানো যাবে না।

তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী দেশের ১৪০ কোটিরও বেশি মানুষের নির্বাচিত প্রতিনিধি। তাঁর ভিডিও সরিয়ে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অসম্মান বলেই মনে করছে কেন্দ্র। তাই মেটাকে দায় স্বীকারের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

Crystal Veda

কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, মেটাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মার্ক জুকারবার্গ ব্যক্তিগতভাবে ক্ষমা না চাইলে সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তার মধ্যে অন্যতম হল ভারতে মেটার ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহার এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ।

কী এই ‘সেফ হারবার’ ক্লজ?

ভারতের তথ্যপ্রযুক্তি আইন (আইটি অ্যাক্ট)-এর ৭৯ নম্বর ধারায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে একটি বিশেষ আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, যাকে ‘সেফ হারবার’ বলা হয়। এর ফলে ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টের জন্য প্ল্যাটফর্মকে সরাসরি দায়ী করা যায় না, যদি তারা আইন অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনে চলে।

বিশেষজ্ঞদের মতে, যদি এই সুরক্ষা প্রত্যাহার করা হয়, তাহলে ব্যবহারকারীদের পোস্ট সংক্রান্ত বহু আইনি মামলায় মেটাকেও সরাসরি দায়ী করা হতে পারে। এতে ভারতে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম পরিচালনা আরও জটিল হয়ে উঠতে পারে।

তবে বর্তমানে মেটার বিরুদ্ধে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। কেন্দ্রের দেওয়া সময়সীমার মধ্যে সংস্থার প্রতিক্রিয়ার উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →