১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:55 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ রাজ্য

টুলু মণ্ডল কাণ্ডে কড়া পদক্ষেপ, বীরভূমে ৮ অবৈধ পাথর খাদান বন্ধের নোটিস প্রশাসনের

টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তের মাঝেই বীরভূমে (Birbhum) অবৈধ পাথর খাদানের বিরুদ্ধে বড় পদক্ষেপ প্রশাসনের। মহম্মদবাজারে ৮টি খাদান বন্ধের নোটিস জারি হয়েছে। একই সঙ্গে টুলুর মূল অফিসে ফের তল্লাশির প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

টুলু মণ্ডল কাণ্ডে কড়া পদক্ষেপ, বীরভূমে ৮ অবৈধ পাথর খাদান বন্ধের নোটিস প্রশাসনের
—ফাইল চিত্র।

বীরভূমের পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের আর্থিক সাম্রাজ্যের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। টুলুর বিরুদ্ধে অবৈধ পাথর খাদান পরিচালনার অভিযোগের তদন্তে নেমে এবার জেলার একাধিক খাদানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই আটটি অবৈধ পাথর খাদান বন্ধের নোটিস জারি করা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে খবর, মহম্মদবাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আনন্দ বিশ্বাসের নেতৃত্বে দেওয়ানগঞ্জ মৌজায় অভিযান চালানো হয়। সেখানে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় আপেল মোর্তাজার পাথর খাদানে বন্ধের নোটিস টাঙানো হয়েছে। পাশাপাশি শেখ করিবুল, মনোজ টুডু, সারতাজ মোল্লা, শুভধন টুডু এবং সুনীল সোরেন-সহ একাধিক ব্যবসায়ীর খাদানেও একই নির্দেশ জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, প্রয়োজনে খুব শীঘ্রই এসব খাদান বন্ধ করতে অভিযানও চালানো হবে।

এর আগেও গত মাসে মহম্মদবাজার এলাকায় নয়টি পাথর খাদানে একই ধরনের নোটিস দেওয়া হয়েছিল। এবার তদন্তের গতি আরও বাড়ায় প্রশাসনের নজর পড়েছে জেলার অন্যান্য সন্দেহভাজন খাদানগুলিতেও।এদিকে টুলু মণ্ডলের বিস্তীর্ণ ব্যবসায়িক সাম্রাজ্যের খোঁজে তল্লাশি জোরদার করেছে জেলা পুলিশ। তদন্তকারীদের নজর এখন তাঁর আর্থিক লেনদেন, নথিপত্র এবং মূল ব্যবসায়িক কেন্দ্রগুলির দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া টুলুর ঘনিষ্ঠ সহযোগী মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে খুব শীঘ্রই মহম্মদবাজার থানার সোঁতশাল এলাকায় অবস্থিত টুলু মণ্ডলের মূল অফিসে ফের তল্লাশি চালানো হতে পারে।

শনিবার মহম্মদবাজারে টুলু মণ্ডলের একটি পার্কিং এলাকা থেকে প্রায় ১৬ লক্ষ কিউবিক ফুট (CFT) পাথর বাজেয়াপ্ত করেছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। প্রশাসনের অভিযোগ, ওই বিপুল পরিমাণ পাথর বেআইনিভাবে মজুত করা হয়েছিল।অন্যদিকে, টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্তও জোরদার হয়েছে। টুলুর ভাগ্নে আপেল মোর্তাজার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। সেই অভিযানের পর তাঁর পাথর খাদানেও বন্ধের নোটিস টাঙানো হয়েছে।টুলু মণ্ডলকে ঘিরে দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই বীরভূমের পাথর শিল্পে বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও তীব্র হচ্ছে।

Crystal Veda

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →