২ কার্তিক ১৪৩৩ • শনিবার 01:43 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ কলকাতা

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান, অবশেষে কলকাতায় ফিরলেন সাহিত্যিক তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর কলকাতায় ফিরলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। বিমানবন্দরে নেমেই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “খুবই ভালো লাগছে।” শনিবার রবীন্দ্রসদনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান, অবশেষে কলকাতায় ফিরলেন সাহিত্যিক তসলিমা নাসরিন
—ফাইল চিত্র।

প্রায় দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতায় ফিরলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। কলকাতার মাটিতে পা রেখেই আবেগঘন প্রতিক্রিয়া দেন তসলিমা। হাসিমুখে বলেন, “খুবই ভালো লাগছে।”

কলকাতায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মাধ্যমে নিজের সফরের কথা জানিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে একটি পোস্টে লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” সেই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তাঁর কলকাতায় আগমন ঘিরে সাহিত্য ও সাংস্কৃতিক মহলে উৎসাহ তৈরি হয়।

শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমা নাসরিনের। সেক্যুলার মিশন ও এইচআরবিএফএফ-এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে।

Crystal Veda

উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ উপন্যাস প্রকাশকে কেন্দ্র করে কলকাতায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা নামাতে হয়েছিল। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে বইটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং পরে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়।

পরবর্তী সময়ে দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর কলকাতায় প্রত্যাবর্তনের পথ আর সুগম হয়নি। অবশেষে প্রায় দুই দশক পর আবারও তিলোত্তমার মাটিতে ফিরলেন বিতর্কিত অথচ বহুল আলোচিত এই সাহিত্যিক। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে সাহিত্য ও রাজনৈতিক মহলে।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →