১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:54 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ দেশ

বিদেশি চিহ্নিত হলেই পুশব্যাক নয়! সুপ্রিম কোর্টে কেন্দ্রের স্পষ্ট বার্তা, নাগরিকত্ব নিশ্চিত না হলে ফেরানো যায় না

Supreme Court: বিদেশি সন্দেহে গ্রেপ্তার হলেই সঙ্গে সঙ্গে পুশব্যাক করা যাবে না বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। নাগরিকত্ব নিশ্চিত করে সংশ্লিষ্ট দেশের অনুমোদন পাওয়ার পরই প্রত্যর্পণ সম্ভব বলে হলফনামায় স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার।

বিদেশি চিহ্নিত হলেই পুশব্যাক নয়! সুপ্রিম কোর্টে কেন্দ্রের স্পষ্ট বার্তা, নাগরিকত্ব নিশ্চিত না হলে ফেরানো যায় না
—ফাইল চিত্র।

অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ‘পুশব্যাক’ নীতি নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান জানাল কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্র জানিয়েছে, কোনও ব্যক্তি যে কোন দেশের নাগরিক, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে সেই দেশে ফেরত পাঠানো সম্ভব নয়। নাগরিকত্ব যাচাই এবং সংশ্লিষ্ট দেশের অনুমোদন ছাড়া কাউকে ফেরানো আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও কেন্দ্র স্পষ্ট করেছে।অসমের বিভিন্ন বন্দিশিবিরে বর্তমানে প্রায় ২৭০ জন বিদেশি সন্দেহভাজন ব্যক্তি আটক রয়েছেন। তাঁদের মধ্যে ৬৩ জনকে ইতিমধ্যেই বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে জানায়, কাউকে বিদেশি হিসেবে ঘোষণা করার পর তাঁকে অনির্দিষ্টকাল বন্দিশিবিরে আটকে রাখা যায় না। পরবর্তী পদক্ষেপ যুক্তিসঙ্গত ও আইনসম্মত হতে হবে।এর জবাবে কেন্দ্র হলফনামা দিয়ে জানায়, কোনও বিদেশিকে দ্রুত নিজ দেশে ফেরানো সবসময় সম্ভব হয় না। কারণ সংশ্লিষ্ট দেশের সরকারকে প্রথমে ওই ব্যক্তির পরিচয়, নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করতে হয়। সেই দেশের আনুষ্ঠানিক অনুমোদন মিললেই কেবল প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

কেন্দ্র আরও জানিয়েছে, কোনও বিদেশির প্রকৃত নাগরিকত্ব নিশ্চিত না হলে বা সংশ্লিষ্ট দেশের দূতাবাস তাঁর পরিচয় স্বীকার না করলে তাঁকে ফেরানো যায় না। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতে কোনও ফৌজদারি মামলা না থাকলেও, শুধুমাত্র নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরই প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা যায়।সরকারি সূত্রে দাবি, অসমের বন্দিশিবিরে আটক বহু ব্যক্তির পরিচয় এখনও বাংলাদেশ সরকার নিশ্চিত করেনি। ফলে তাঁদের প্রত্যর্পণের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে।কেন্দ্রের বক্তব্য, বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এই বিষয়ে কোনও আপসের প্রশ্ন নেই। তবে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়া মেনেই প্রত্যর্পণের ব্যবস্থা করতে হয়। প্রতিবেশী দেশগুলির সহযোগিতা না মিললে সেই প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়াই স্বাভাবিক।

Crystal Veda

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →