২ কার্তিক ১৪৩৩ • শনিবার 02:37 AM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
রাজ্য

রাজ্যের প্রথম বাজেটে চাকরিপ্রার্থীদের বড় সুখবর! সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগের ঘোষণা

রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিল শুভেন্দু অধিকারী সরকার। সরকারি চাকরিতে ১ লক্ষ শূন্যপদে নিয়োগ, পুলিশ ও শিক্ষা ক্ষেত্রে বিপুল নিয়োগের পরিকল্পনা এবং বিভিন্ন কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

রাজ্যের প্রথম বাজেটে চাকরিপ্রার্থীদের বড় সুখবর! সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগের ঘোষণা
—ফাইল চিত্র।

রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই কর্মসংস্থানকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরল শুভেন্দু অধিকারী সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি চাকরিতে ১ লক্ষ শূন্যপদে নিয়োগের প্রস্তাব ঘোষণা করেন। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানানো হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে জমে থাকা শূন্যপদ ধাপে ধাপে পূরণ করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে সরকারি ক্ষেত্রে ১ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি পুলিশ বিভাগে ২০ হাজার নতুন নিয়োগ এবং শিক্ষক ও শিক্ষাকর্মী পদে প্রায় ৫০ হাজার নিয়োগের রূপরেখাও তুলে ধরা হয়েছে।

সরকারের দাবি, সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণের প্রস্তাবও বাজেটে রাখা হয়েছে।

Crystal Veda

চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমার ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় বহাল রাখা হবে, ফলে বহু প্রার্থী নতুন করে চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিন সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্রদের জন্যও সুখবর ঘোষণা করা হয়। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তাঁদের মাসিক ভাতায় ২ হাজার টাকা করে বৃদ্ধি করা হবে।

স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশাকর্মীদের জন্যও বড় ঘোষণা করেছে সরকার। তাঁদের মাসিক সম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধি করা হবে এবং আগামী আগস্ট মাস থেকেই বর্ধিত ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে কর্মসংস্থান, নিয়োগ এবং বিভিন্ন স্তরের কর্মীদের আর্থিক সুবিধা বৃদ্ধির একাধিক ঘোষণাকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চাকরিপ্রার্থী থেকে বিভিন্ন কর্মী সংগঠন— সকলের নজর এখন এই ঘোষণাগুলির বাস্তবায়নের দিকে।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →