১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:55 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
🔴 ব্রেকিং নিউজ রাজ্য

বর্ধমানে জইশ জঙ্গি গ্রেপ্তারকাণ্ডে মুখ খুললেন শুভেন্দু, ‘শুধু আমি নই, জইশের স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী’

বর্ধমানে জইশ-ই-মহম্মদ যোগে হামিদ মণ্ডল গ্রেপ্তারকাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, শুধু তিনিই নন, মন্ত্রী উমেশ রাইও জইশের স্ক্যানারে ছিলেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানাবে এসটিএফ।

বর্ধমানে জইশ জঙ্গি গ্রেপ্তারকাণ্ডে মুখ খুললেন শুভেন্দু, ‘শুধু আমি নই, জইশের স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী’
—ফাইল চিত্র।

বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-যোগের অভিযোগে হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জইশের নজরে শুধু তিনিই ছিলেন না, রাজ্যের মন্ত্রী উমেশ রাইও এই সম্ভাব্য টার্গেট তালিকায় ছিলেন। তবে বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত হওয়ায় এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “শুধু আমি নই। আমাদের এমওএস উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামীকাল এসটিএফ সাংবাদিক বৈঠক করে সব তথ্য জানাবে।”

তিনি আরও জানান, তদন্ত এখনও চলছে এবং বহু গুরুত্বপূর্ণ তথ্য এখনও যাচাই-বাছাই করা হচ্ছে। শুভেন্দুর কথায়, “এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। জাতীয় নিরাপত্তার প্রশ্ন রয়েছে। তাই এখনই সবকিছু বলা সম্ভব নয়। এসটিএফ তদন্ত শেষ করে বিস্তারিত জানাবে।”

Crystal Veda

উল্লেখ্য, বৃহস্পতিবার বর্ধমান শহরের রেনেসাঁ আবাসন থেকে হামিদ মণ্ডল নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারীদের দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি, যাতায়াতের রুট, কর্মসূচির সময়সূচি এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে অভিযোগ, মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল এবং সম্ভাব্য হামলার উদ্দেশ্যেই এই তথ্য সংগ্রহ করা হয়েছিল। তদন্তে আরও উঠে এসেছে, একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির তথ্যও ধৃতের কাছে ছিল। সেই তালিকায় মন্ত্রী উমেশ রাইয়ের নামও রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এসটিএফ এখন ধৃতের যোগাযোগ, আর্থিক লেনদেন, ডিজিটাল ডিভাইস এবং সম্ভাব্য জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখছে। তদন্তকারীদের দাবি, পুরো তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →