২১ শ্রাবণ ১৪৩৩ • বুধবার 11:47 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা তৃণমূলীকরণ ঠেকাতে বড় পদক্ষেপ বিজেপির, দিল্লির বৈঠকে সংগঠনে ব্যাপক রদবদলের ইঙ্গিত ‘বইয়ের রয়্যালটিও পাইনি’— ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে লাগতে পারে অতিরিক্ত চার্জ? নতুন প্রস্তাব আনল কেন্দ্র মার্কিন লগ্নির লক্ষ্যে বড় পদক্ষেপ, কনফ্লুয়েন্স ২০২৭-এ বেঙ্গল সিলিকন ভ্যালিকে তুলে ধরবে রাজ্য প্রথম নির্বাচনী লড়াইয়েই বাজিমাত! বিজেপির শক্ত ঘাঁটি বাঁকিপুরে জয়ের পথে প্রশান্ত কিশোর এবার কি তৃণমূল ছাড়ছেন শশী পাঁজাও? জল্পনার মাঝেই মুখ খুললেন কুণাল ঘোষ ‘ধিক্কার দিয়েছেন, ঠিকই করেছেন। তবে তসলিমা ডাকলে আবারও যাব’, রবীন্দ্রসদনের ঘটনায় প্রতিক্রিয়া জয় গোস্বামীর টুলু মণ্ডল কাণ্ডে কড়া পদক্ষেপ, বীরভূমে ৮ অবৈধ পাথর খাদান বন্ধের নোটিস প্রশাসনের
আন্তর্জাতিক

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের; মৃত ২

গ্রিসে (Greece) দাবানল নেভানোর সময় মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি হেলিকপ্টার। দুর্ঘটনায় দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন এক পাইলট।

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই হেলিকপ্টারের; মৃত ২
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি হেলিকপ্টার

গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে বড় দুর্ঘটনার মুখে পড়ল উদ্ধারকারী দল। আগুন নেভানোর অভিযানের সময় মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি হেলিকপ্টার। দুর্ঘটনায় দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন এক পাইলট।
রবিবার রাজধানী এথেন্সের পশ্চিমে অবস্থিত পসাথাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি রাজ্য দর্পণ ডিজিটাল।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে গ্রিসের বিভিন্ন বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে জল ফেলার কাজ চলছিল। সেই সময় দুটি Bell হেলিকপ্টার একে অপরের খুব কাছাকাছি চলে আসে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রবল বাতাসের কারণে দুটি হেলিকপ্টারের মধ্যে দূরত্ব কমে যায়। এরপর একটি হেলিকপ্টারের প্রোপেলারের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি মাটিতে ভেঙে পড়ে। অন্য হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়।

নজরে রাখুন:  মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র?


দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, গ্রিসে দাবানল পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টারের কাজ করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

Crystal Veda

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →